রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ে বিদ্যুৎ না থাকায় এসব এলাকার গ্রাহকদের সাময়িক দুর্ভোগে পড়তে হতে পারে। নেসকোর নির্ধারিত সূচি অনুযায়ী, রংপুরের সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িকভাবে এই বিভ্রাট ঘটবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা...
Developed by BDITHOST