অনলাইন ও অফলাইনে তরুণদের নানা ঝুঁকি ক্রমেই বাড়ছে। সাইবার হয়রানি, যৌন সহিংসতা, মানবপাচার ও জরুরি পরিস্থিতিতে সহায়তার অভাব—এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়ে কাজ করছেন ১৭ বছর বয়সী সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত। কয়েক বছর ধরে তিনি ‘টিন-এক্স’ (Teen-X) নামের একটি উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। কিশোর-কিশোরীদের নিরাপত্তা, সাইবার ঝুঁকি মোকাবিলা, যৌন সহিংসতা ও মানবপাচার প্রতিরোধ এবং জরুরি সহায়তার সুযোগ তৈরিতে কাজ করছে উদ্যোগটি। সাদাত বলেন, “সচেতনতা গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ ধাপ হতে পারে না। কোনো তরুণ যখন বিপদের মুখে পড়ে, তখন তার এমন একজন—অথবা এমন কোনো ব্যবস্থা—প্রয়োজন, যা সেই মুহূর্তে সাড়া দিতে পারে।” এই লক্ষ্যকে সামনে রেখে টিন-এক্সের বিভিন্ন কার্যক্রমে জরুরি সতর্কবার্তা, অবস্থানভিত্তিক সহায়তা এবং প্রয়োজনীয় সহযোগিতার সঙ্গে সংযোগ তৈরিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিয়ে কাজ করা হয়েছে। পাশাপাশি...
Developed by BDITHOST