ভর্তুকির পণ্য বিতরণে দীর্ঘদিনের অনিয়ম, অপচয় ও প্রকৃত উপকারভোগী শনাক্তের চ্যালেঞ্জ কাটাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) যাচ্ছে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থায়। ডিজিটাল টিসিবি কার্ড, ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রযুক্তি হবে মানুষের জন্য, সেবা হবে সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ।’ এ উদ্যোগের বড় পরিবর্তন হচ্ছে-কার্ড হারিয়ে গেলেও প্রকৃত উপকারভোগী পণ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন না। ‘উপকারী’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল পরিচয় ও এনক্রিপ্টেড কিউআর কোড ব্যবহার করে উপকারভোগীর পরিচয় এবং পণ্য পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে। ফলে কাগজনির্ভরতা...
Developed by BDITHOST