নদী ও প্রাকৃতিক জলাধারের ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার পৃথক দুই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা রোস্তম আলীর ছেলে মোঃ গোলাম রাব্বানী নামের এক অবৈধ বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীকে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অপরদিকে একই দিনে উপজেলার শোভানগঞ্জ বালপাড়া এলাকায় প্রাকৃতিক জলাধার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে...
Developed by BDITHOST