নীলফামারীর ডিমলা উপজেলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে মেসার্স আফতাব ফিলিং স্টেশন, বাবুরহাট, ডিমলাকে পরিমাপে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ২৯/৪৬ ধারা অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, বামুনিয়া-ডোমার রোড এলাকার আদিল আটো মুড়ির মিলকে মুড়ি পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে—এমন মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বিএসটিআই আইন-২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ...
Developed by BDITHOST