সম্প্রতি বাণিজ্যিকভাবে উৎপাদিত ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত কয়েক বছর ধরে ডিমের বাজারদর বেশি থাকায় এ খাতের খামারিরা উৎপাদন বাড়িয়েছেন। এর সরাসরি নেতিবাচক প্রভাব এখন বাজারে দৃশ্যমান। চাহিদার তুলনায় ডিমের উৎপাদন বেড়ে যাওয়ায় দামে বড় ধরনের পতন ঘটেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। গত ৪ ডিসেম্বর রাজশাহীতে খামার গেটে সাদা রঙের ডিম প্রতি পিস ৭ দশমিক ১০ টাকা এবং বাদামি রঙের ডিম ৮ দশমিক ১০ টাকা দরে বিক্রি হয়েছে। হিসাব অনুযায়ী বর্তমানে খামারিরা গড়ে প্রতি ডিমে কমপক্ষে ১ টাকা লোকসান গুনছেন। রাজশাহীর গোদাগাড়ীর কলিপুর গ্রামের খামারি জেয়ারুল ইসলাম (৩২) বলেন, ‘শীতকালে সাধারণত ডিমের দাম কিছুটা কমে, কিন্তু এ বছর দাম এতটাই কম যে আমাদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সম্ভবত বাজারের চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি।’ ...
Developed by BDITHOST