ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার (২৪ ঘণ্টায়) মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৭৫ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় সারাদেশে ১১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন। আর...
Developed by BDITHOST