কামরুল ইসলাম
৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

দেশজুড়ে প্রতিদিনই নানা কর্মচাঞ্চল্যে মুখর থাকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কার্যক্রম।

 

বুধবার (৮ এপ্রিল) কোন কোন গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে—দিনের শুরুতেই এক নজরে জেনে নিন সেগুলোর বিস্তারিত।

 

বিশ্বব্যাংকের কর্মসূচি

 

সকাল সাড়ে ১১টায় বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ে সাউথ এশিয়া ইকোনমিক আপডেট (এপ্রিল ২০২৬) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে প্রতিবেদনগুলোর মূল বিষয় তুলে ধরবেন বিশ্বব্যাংক গ্রুপের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিসকা ওহনজর্গে, বাংলাদেশ ও ভুটানের ডিভিশনাল ডিরেক্টর জিন পেসমে এবং সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা। পাশাপাশি তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

 

এনবিআরের কর্মসূচি

 

দুপুর ১২টায় জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে নির্মাণ বা আবাসন ও অন্যান্য খাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

 

ডিএসসিসির কর্মসূচি

 

সকাল ৯টায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের আশপাশের অনুমোদন বিহীন সব বাস কাউন্টার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

 

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কর্মসূচি

 

সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

 

ক্যাবের কর্মসূচি

 

সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে ‘অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও’ এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST