নানা কারণে বিশ্বজুড়ে বড় শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এর মারাত্মক প্রভাবের মধ্যে রয়েছে মেগাসিটি ঢাকা। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ১৪৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুদূষণ বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে দূষণের চাপে থাকা ঢাকাবাসীর জন্য এটি নতুন করে স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা দিচ্ছে। বৈশ্বিক তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার একিউআই স্কোর ১৯৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৮৫) এবং তৃতীয় স্থানে সেনেগালের রাজধানী ডাকার (১৭৩)। এছাড়া ভারতের দিল্লি (১৬৭) চতুর্থ এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৮) পঞ্চম অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিল্পকারখানার...
Developed by BDITHOST