সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত করা হয়। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২৬ মে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ আলাউদ্দিন খান আলালকে আহ্বায়ক এবং মোঃ গোলাম ফারুক মজনুকে সদস্য করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ গোলাম ফারুক মজনু বলেন, "জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, আগামী দিনে শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও...
Developed by BDITHOST