ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু আজ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ২৪ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৮ নভেম্বর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হওয়া এই ভর্তি পরীক্ষা শেষ হবে ২০ ডিসেম্বর। এর আগে, বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর; বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বর; ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর; চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিট...
Developed by BDITHOST