স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনি কর্মযজ্ঞ শুরু হওয়ার কথা। আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। তাই আইনগতভাবে দলীয় প্রার্থী ঘোষণা করার সুযোগ থাকছে না। জাতীয় নির্বাচনে বিজয়ের পর মাঠপর্যায়ে দলের অবস্থান সংহত করতে ভেতরে ভেতরে জোর প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। তবে নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত না হওয়ায় এখনই কাউকে দলীয় সমর্থন দেবে না দলটি। নীতিনির্ধারকরা বলছেন, তফসিল ঘোষণার পরই চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। এরপর স্থানীয়ভাবে একক প্রার্থীতে সমর্থন দেবে দলটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দিতে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করছেন দায়িত্বশীল নেতারা। কুরবানির ঈদে সম্ভাব্য প্রার্থীদের শোডাউনের পর নানা হিসাব-নিকাশ করছেন তারা। ‘বিদ্রোহী প্রার্থী’ জটিলতা এড়াতে...
Developed by BDITHOST