মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোতজয়রাম নয়াপাড়া গ্রামের তরুণ মোঃ জোবায়ের হোসেন ওরফে পরান (২২)। পিতা মাসুদ আলীর ছেলে পরান ২০১৯ সালে এসএসসি পাস করেন এবং বর্তমানে বিরামপুর সরকারি কলেজের মানবিক বিভাগে অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি তিনি নিজেই শুরু করেছেন এক সাহসী উদ্যোগ—নদীতীরে হাঁসের খামার গড়ে তুলে হয়েছেন সফল তরুণ উদ্যোক্তা। ২০২৫ সালের ২৪ মার্চ পরান সিদ্ধান্ত নেন কিছু নিজের করার। তিনি নদীর তীরবর্তী এলাকায় পাঁচ শতক জমি ভাড়া নেন এবং ১,২০০টি একদিন বয়সী হাঁসের বাচ্চা এনে খামার শুরু করেন। শুরুতে খামার পরিচালনায় অনেক কষ্ট হয়েছে, কিন্তু তিনি হার মানেননি। কিছু হাঁস বিক্রি করে দিয়ে বর্তমানে সাড়ে চারশো হাঁস নিয়ে এগিয়ে যাচ্ছেন—এর মধ্যে খাঁকি ক্যাম্বেল ও জিং ডিং জাতের হাঁস রয়েছে। বর্তমানে...
Developed by BDITHOST