দেশের জনপ্রিয় নারী তারকারা হঠাৎ করে নিজেদের ছবিতে বিভিন্ন সংখ্যা লিখে পোস্ট দিচ্ছেন। এগুলো কোনো প্রজেক্ট নয়—ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ‘মাই নাম্বার, মাই রুলস’ নামে নতুন এক আন্দোলন। প্রতিদিন তারা অনলাইনে কতবার হয়রানির শিকার হন সেই সংখ্যা প্রকাশ করছেন গায়ে লেখা নম্বর দিয়ে। অভিনেত্রী তিশা জানান, প্রতিদিন কমপক্ষে ৯ বার সাইবার হয়রানির সম্মুখীন হন। এরপর রুনা খান (২৪), শবনম ফারিয়া (১০০০), দীঘি (৩), মৌসুমী হামিদ (৭২), পুতুল (৯), ভাবনা (৯৯+)—অনেকে এতে যুক্ত হয়েছেন। তাদের দাবি, অনলাইনে নারীরা নিয়মিত ভয়াবহ অপমান ও কটূক্তির শিকার হন, আর সেই বাস্তবতাই সামনে আনছেন তারা। আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে এই উদ্যোগ বাংলাদেশে ১৬ দিন চলবে। তারকারা বলছেন, চুপ করে না থেকে নিজের অভিজ্ঞতার সংখ্যা প্রকাশ করুক সবাই—সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।
Developed by BDITHOST