গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘তারেক রহমানের আন্দোলন যৌক্তিক, তার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।’ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন। রাশেদ খান বলেন, “ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে তারেক রহমান সবসময় রাজপথে ছিলেন। এখন তিনি দলের নিবন্ধনের দাবিতে ২০ ঘণ্টারও বেশি সময় অনশন করছেন।” তিনি আরও অভিযোগ করেন, “বাসাবাড়িকে অফিস দেখিয়ে কিছু ভুঁইফোড় দল নিবন্ধন পেলেও রাজপথের সক্রিয় দল আমজনতার দলকে বাদ দেওয়া হয়েছে।” উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন দিয়েছে, তবে আমজনতার দল সেই তালিকায় নেই।
Developed by BDITHOST