গাজীপুরে বাবার ন্যায় আবার ইতিহাস গড়তে চাচ্ছেন প্রয়াত সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি গণমিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে বলেন, ইনশাল্লাহ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে ১২ তারিখ। সেদিন আমরা এক সঙ্গে বিজয় মিছিল করব। বাংলাদেশে এই গাজীপুর-২ আসন ইনশাল্লাহ আবারও ইতিহাস গড়তে যাচ্ছে। তিনি বলেন, আমাদের নেতা যে উপদেশ দিয়েছেন ওই উপদেশ মতো ১২ ফেব্রুয়ারি সকালে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন, নিজেরা ধানের শীষে ভোট দেবেন এবং এলাকার সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সহায়তা করবেন। ইনশাল্লাহ, বাংলাদেশের সর্বোচ্চ ভোট নিয়ে আমরা আমাদের নেতাকে গাজীপুর-২ আসনটি উপহার দেব। এর আগে...
Developed by BDITHOST