
বাণিজ্য, বস্ত্র, পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ফ্যামিলি কার্ড ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি অঙ্গীকার। এর জন্য তিনি ছিলেন খুবই আন্তরিক; তাই বিলম্ব না করে সরকার গঠনের ২১তম দিনে বাংলাদেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন নির্বাচনি অঙ্গীকার পূরণে তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সঙ্গে আরও একটি প্রকল্প সরকার হাতে নিয়েছে। সেটি হলো খাল খনন কর্মসূচি। মঙ্গলবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জুনিয়র বিদ্যালয় প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড পাবেন গৃহবধূরা, নারীরা। এই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য হলো পারিবারিক ভিত্তি দৃঢ় করা। সন্তানদের চাহিদা পূরণের জন্য তারা বেশি...
Developed by BDITHOST