তুরাগ নদীতে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত সুমন (১৭) ঢাকা জেলার তুরাগ থানার রানাবোলা এলাকার বাসিন্দা। তিনি শাহ আলম ও অমলা বেগমের ছেলে। পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদীতে যান সুমন। একপর্যায়ে ট্রলার থেকে নামার সময় হুড়োহুড়ির মধ্যে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার রাতে আশুলিয়া বাজারের গরুর হাটসংলগ্ন তুরাগ নদীতে জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহের সঙ্গে...
Developed by BDITHOST