কামরুল ইসলাম
১৩ এপ্রিল ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে প্রায় ৫০টি গাড়ির বহর নিয়ে শোডাউন করার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।

 

নাটোরের গুরুদাসপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে এই শোডাউনের আয়োজন করেন মাসুদ রানা। রোববার (১২ এপ্রিল) গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তার নেতৃত্বে শোডাউনটি শুরু হয় এবং পৌর শহরের চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়।শোডাউনে প্রায় ৫০টি গাড়ি ও প্রায় ৪০০ নেতাকর্মী অংশ নেয় বলে জানা গেছে। গাড়িবহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে, যার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বহরে অংশ নেওয়া মাইক্রোবাসগুলোর প্রতিটির ভাড়া প্রায় ৫ হাজার টাকা হতে পারে। সে হিসেবে পুরো শোডাউনে প্রায় আড়াই লাখ টাকার মতো ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থের উৎস নিয়েও।

 

তবে মাসুদ রানা দাবি করেন, বহরের অধিকাংশ যানবাহন ছিল এলপিজি ও সিএনজিচালিত, তাই জ্বালানি তেলের বড় ধরনের ব্যবহার হয়নি। তবে ব্যয়ের উৎস সম্পর্কে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।ঘটনার পর সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

 

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটের সময়ে এমন শোডাউন দায়িত্বহীনতার পরিচয় এবং এটি অন্যদেরও একই ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারে।

 

অন্যদিকে, নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST