সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনী দুটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে, মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএমএম) ‘ব্যাটল ক্যাটস’-এর জন্য নিযুক্ত একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে বিমানবাহী জাহাজ ইউএসএস নিমিৎজথেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। এর পর বিকেল সোয়া ৩টার দিকে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ) ২২-এর ‘ফাইটিং রেডককস’-এর জন্য নিযুক্ত একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট ফাইটারও নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানিয়েছে, দুটি আকাশযানের ক্রু সদস্যরা সফলভাবে বেরিয়ে আসেন এবং নিরাপদে উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: ট্রাম্পের এশিয়া সফর শুরু, চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির আশা চীন এবং দক্ষিণ-পূর্ব এশীয় বেশ কয়েকটি দেশ দ্বারা বেষ্টিত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের কিছু...
Developed by BDITHOST