মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।
২০ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে সীমান্ত ২৯ বিজিবির ব্যবস্থাপনায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। 

 

দিনাজপুরে সীমান্ত ব্যাংক, পিএলসি, চিরিরবন্দর শাখা, এর উদ্যোগে ও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

 

গতকাল ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ আমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত ব্যাংক, পিএলসি, চিরিরবন্দর শাখা, দিনাজপুরএর উদ্যোগে এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় শীতার্ত ও দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এবং সীমান্ত ব্যাংক এর ম্যানেজার এর উপস্থিতিতে আমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন শীতার্ত দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিজিবি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত পারাপার না করা, চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করা, সীমান্তের শূন্য লাইনে গবাদিপশু না চরানো এবং কাটাতারের বেড়া কর্তন না করার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

 

উক্ত অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অন্যান্য অফিসারসহ সীমান্ত ব্যাংক পিএলসি, চিরিরবন্দর শাখার ম্যানেজারসহ অন্যান্য বিজিবি সদস্য এবং স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST