আবুল কালাম আজাদ রাজউকের একজন ইমারত পরিদর্শক। ২০১৮ সালে রাজউকের প্রশ্নবিদ্ধ নিয়োগ পরিক্ষায় তার নিয়োগ হয়। জানাগেছে তার হয়ে অন্য কেউ লিখিত পরিক্ষায় অংশ গ্রহন করলেও ভাইভা দিয়েছেন তিনি । তবে ভাইভা বোর্ডে যারা ছিলেন তাদের খুশি করে চাকুরি বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত এই বিষয় নিয়ে অদৃশ্য কারনে কোন তদন্ত করেনি রাজউক। শেরখালী, শাহজাদপুর সিরাজগঞ্জের মৃত আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম আজাদ ওরফে জামিল, জন্ম ১৯৮৭ সালে। ডিপ্লোমা ইন ইনঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করে ২০১৮ সালে যোগদান করেন রাজউকে। এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই তিনি দুর্নীতির রথ চালাচ্ছেন যা এখন অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছে। আবুল কালাম আজ শত কোটি টাকার মালিক হেমায়েতপুরে কটেজ নিজ এলাকা শাহাজাতপুরে আলিশান বাড়ীসহ রাজধানীতে রয়েছে...
Developed by BDITHOST