দেশে জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়া, সঞ্চালনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ায় সারাদেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ও সারাদেশে বিদ্যুতের সুষম বন্টন নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, রাজধানী ঢাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় হওয়া বিদ্যুৎ দেশের অন্যান্য গ্রামাঞ্চল ও শিল্প এলাকায় সরবরাহ করা হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়। বিদ্যুৎ বিভাগ জানায়, দেশে উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি ঘাটতি ও কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদনে ছন্দপতন ঘটেছে। লোডশেডিংয়ের সার্বিক চাপ কমাতে ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া...
Developed by BDITHOST