কামরুল ইসলাম - ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঘোষিত এই প্রাথমিক তালিকায় জায়গা হয়নি অন্তত ১২ জন হেভিওয়েট নেতার। মির্জা ফখরুল ঘোষিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এ ছাড়া দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস-চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী...
Developed by BDITHOST