রাঙ্গাবালীতে স্কুলছাত্রী আয়েশা মনির বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুটির চাচা রুবেল জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, জবানবন্দিতে রুবেল দাবি করেন—তার বাবার ঝামেলাকে কেন্দ্র করে তাকে হত্যা করেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করেন রুবেল। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ির রান্নাঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানায়, অভিযুক্ত রুবেল শিকারক্তিমুলক জবানবন্দি দিয়েছে, মামলার প্রস্তুতি চলছে। পরবর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
Developed by BDITHOST