নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার গনেশপুর গ্রামের ইয়ামিন আলী (২০) এবং তুহিন (২০)। এ ঘটনায় গুরুতর আহতরা হলো— আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০) ও মনোয়ার (২০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত দুই যুবকসহ বাকী আহতরা সবাই বন্ধু। আড্ডা দেয়ার জন্য সতীহাট বাজার থেকে তিনটি মোটরসাইকেল যোগে তারা ফেরিঘাটে বাজারে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিজেদের মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ বেঁধে সড়কের পাশে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যায়। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া...
Developed by BDITHOST