মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সোহেল মোল্যা(৩৫) ও মিলন দাস(৩৬) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহেল মোল্যা(৩৫) নড়াইল সদর থানার তুলারামপুর গ্রামের মোঃ মাজেদ মোল্যার ছেলে ও মিলন দাস(৩৬) একই গ্রামের কৃষ্ণ দাসের ছেলে। গত ২৭ অক্টোবর'২৫ লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়ের কুমড়ী পূর্বপাড়াস্থ তবি ফকিরের বাড়ীর সামনে কুমড়ী হতে দিঘলিয়া গামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) আমিরুজ্জামান ও এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সোহেল মোল্যা(৩৫) ও মিলন দাস(৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায়...
Developed by BDITHOST