নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক সই করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসি। বুধবার (৩ সেপ্টেম্বর) নগর ভবনে আয়োজিত এই চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। চুক্তির আওতায় ব্যাংকগুলো ডিএসসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য ফি অনলাইন ও অফলাইন মাধ্যমে সংগ্রহ করবে। এর ফলে নাগরিকদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি রাজস্ব আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও আধুনিকায়ন নিশ্চিত হবে।
Developed by BDITHOST