নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে এস এম ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।দগ্ধরা হলেন—কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)। কারখানা শ্রমিক আল আমিন জানান, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলাম। সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে...
Developed by BDITHOST