বিভিন্ন অনিয়ম, গ্রেফতার বানিজ্য, মাদক,জুয়া , নিষিদ্ধ কারেন্ট জাল,ও নারীঘটিত অভিযোগসহ নানা বিষয়ে সমালোচনা ও অভিযোগের মুখে অবশেষে পাবনা ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধাকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। তাঁর বদলির খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ওসি ফয়েজ উদ্দিন মৃধার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ও সমালোচনা চলছিল। এর মধ্যে নারীঘটিত বিষয়সহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব অভিযোগের কারণে দায়িত্ব পালন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে অভিযোগ আসার পর প্রশাসনিকভাবে তাঁকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। ওসির বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের অনেকেই এটিকে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার...
Developed by BDITHOST