কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ফেসবুকে লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। মঙ্গলবার সকালে পরীক্ষার শুরুতেই সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে। যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, এসএসসি পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম দেখাতে থাকেন। এসময় তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা সহজ হয়েছে কিনা, তারা কেমন পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এতে শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন এবং তাদের মুল্যবান সময় নষ্ট হয় বলে অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা একজন শিক্ষার্থীর...
Developed by BDITHOST