আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। মোহাম্মদ শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন এ যাবতকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সে হিসেবে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মূলত এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন। তারাও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে সেজন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারাও ভোট দিতে পারেনি। কারণ তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে। তিনি এ সময় আরও বলেন, নির্বাচনে আওয়ামী...
Developed by BDITHOST