কামরুল ইসলাম -- ঢাকা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বানচালের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা হবে। হঠাৎ করে আক্রমণও আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের তা অতিক্রম করতে হবে।” ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৯ অক্টোবর) যমুনায় নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের প্রথম সভায় প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন তিনিই। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আক্রমণ প্রসঙ্গে...
Developed by BDITHOST