দুজনের একজনও প্রাথমিকের গণ্ডি পার হননি। কিন্তু নীল ছবির দুনিয়ায় নিজেদের পরিচয় দিয়েছেন বাংলাদেশের টপ মডেল হিসেবে। তাদের একেকটি ভিডিও দেখা হয়েছে মিলিয়ন মিলিয়ন। আর সেই ঢিডিও থেকে প্রাপ্ত আয়ে নিজেদের চাকচিক্য বাড়িয়ে এই পথে এনেছেন আরও তরুণ-তরুণীকে। তাদের দিয়ে তৈরি করেছিলেন নীল ছবির দুষ্টচক্র। সোমবার (২০ অক্টোবর) সিআিইডির হাতে ধরা পড়ে ওই যুগল। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে, সাইবার অ্যাক্টের মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা হবে। ব্রিফিংয়ে জানানো হয়, ওই যুগল বাংলাদেশে থেকে নীল ছবির কন্টেন্ট তৈরি করে আপলোড করছিল আন্তর্জাতিক বিভিন্ন ডার্ক সাইটে। ২০২৪ থেকে পাবলিশ করে ১১২টিরও বেশি ভিডিও। পরে গোপান সংবাদের ভিত্তিতে ভোরে বান্দরবান থেকে তাদের গ্রেফতার করে সিআইডি। ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে, ওই দুজনই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। এ দুজন...
Developed by BDITHOST