চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুয়েল রানা (২৮) নামে এক যুবক। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরতিয়াপাড়া এলাকার সামশুল আলমের ছেলে। তিনি ছিলেন ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। রোববার রাতে ব্রাজিলের পরাজয়ের পর সোমবার সকালে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, “দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” সেই পোস্টের মাত্র এক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় চিরতরে থেমে যায় তার জীবনের পথচলা। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজের দোকানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে...
Developed by BDITHOST