নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জরুরি দরজা ব্যবহার করে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (১১ মে) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল এবং অবতরণের সময় ডান পাশের চাকার অংশে আগুন লাগে। এরপর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাত্রীদের বের করে আনা হয়। বিমানবন্দর নিরাপত্তা বিভাগের এসপি রাজকুমার সিলাওয়াল এএনআইকে টেলিফোনে বলেন, ‘টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল। অবতরণের সময় বিমানের চাকার অংশে আগুন লাগে। ফায়ার ইঞ্জিন ব্যবহার করে...
Developed by BDITHOST