নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি, নিখোঁজ এবং বিস্তর ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি। একইসঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেছে দলটি। শনিবার এক শোকবার্তায় এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তাঁরা বলেন, নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি এবং বহু মানুষ নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদে তাঁরা গভীরভাবে মর্মাহত। এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তাঁরা। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করেন। এনডিপির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, “নেপালের এই দুঃসময়ে...
Developed by BDITHOST