চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছাবের আহমদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত এই ব্যক্তি এখন দাবি করছেন— তিনি কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। জানা যায়, কেন্দ্র থেকে নৌকা প্রতীক নিয়ে একাধিকবার নির্বাচনে অংশ নিয়ে টানা তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পাশাপাশি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। তবে সম্প্রতি দেওয়া এক হলফনামায় তিনি ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে দাখিল করা হলফনামায় হাজী ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনৈতিক পদটি তাকে জেলা পর্যায়ের সিনিয়র নেতারা স্বপ্রণোদিতভাবে দিয়েছেন। তিনি দাবি করেন, তিনি কখনো সক্রিয় রাজনীতি করেননি, এমনকি মিছিল-মিটিংয়েও অংশ...
Developed by BDITHOST