সপ্তাহব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ দেশব্যাপী পালন শুরু হচ্ছে আজ। এটি চলবে ১৬ মে পর্যন্ত। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’। নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিবছরের ন্যায় এবারও নৌ নিরাপত্তা সপ্তাহ পালনে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৌযান মালিক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে নৌ নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই সপ্তাহ পালনের মূল লক্ষ্য। পাশাপাশি নৌ পথে চলাচলকারী লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ সকল ট্রলারকে আবহাওয়ার নির্দেশনা মানতে ও এ বিষয়ক সচেতনতা মেনে চলতে উদ্বুদ্ধ করা হবে। রাজধানীর রমনায় ৩৬ ইস্কাটন গার্ডেন রোডস্থ লেডিস ক্লাবে নৌপরিহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান...
Developed by BDITHOST