সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে সরকার কাজ করছে। সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। তিনি শিশুদের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। শুক্রবার ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী শিশু সদনের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান ও শিক্ষা-চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন। তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের জন্য মিষ্টি ও ফল বিতরণ করেন। এ...
Developed by BDITHOST