কামরুল ইসলাম
১১ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

 

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

 

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ‘I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.’তিনি জানান, শিক্ষকতা পেশার সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা ভাবেননি কখনো।

 

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর দায়িত্বটি নিতে আগ্রহী হয়ে ওঠেন বলে জানান তিনি। পোস্টে তিনি লেখেন, ‘আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!’

 

তিনি আরও লেখেন, ‘একে তো নতুন বাংলাদেশ অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার উপর আমার ডিপার্ট্মেন্টের বড় ভাই -স্যার, আমি মানা করবো!???’

 

সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে তিনি লেখেন, ‘গত ২ টি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছে, কিভাবে একজন প্রক্টরকে, অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কিভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যেকেল দিতে হয় আর সর্বপরি কিভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়।’

 

তিনি আরও লেখেন, ‘ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।’

 

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, ‘আমার টেনিউরে আমি কি করতে পেরেছি, কতটা সফল ছিলাম এসব হিসাব করবো না। আমি জানিও না ট বি ট্রু।’

See also  হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

 

তিনি লেখেন, ‘আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্ব, চমৎকার একটি টিমের সাথে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে।’

 

জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদোও এই দেশে আর আসবে কিনা আমি জানিনা। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রবাব্লি, করবেও নাহ।’

 

নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir.’

 

এছাড়া তিনি আরও লেখেন, ‘Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১০

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

১১

আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১২

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

১৩

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

১৪

যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

১৫

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি: রাশেদ খাঁন

১৬

আজ বিক্রি হচ্ছে ২ জুনের ট্রেনের ফিরতি টিকিট

১৭

খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

১৮

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এসএসপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৯

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই

২০

Design & Developed by: BD IT HOST