বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে অঘট ঘটিয়ে দিয়েছে ইকুয়েডর। গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে নকআউট পর্বে ইকুয়েডর। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হারের জন্য খেলোয়াড়দের দায়ী করছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তার মতে, এগিয়ে গিয়েও একটি ভুল করেছেন খেলোয়াড়রা। খেলার ২ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে নেন লেরয় সানে। কিন্তু সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। দুই অর্ধে দুটি গোল করে জিতেছে ইকুয়েডর। ম্যাচ শেষে নাগেলসম্যান জানিয়েছেন, একটি ভুলেরই খেসারত দিতে হয়েছে তাদের। জার্মান কোচ বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু গোলটা করার পরেই কেমন গুটিয়ে গেলাম। ইকুয়েডরের হারানোর কিছু ছিল না। তাই ওরা যে মরিয়া চেষ্টা করবে সেটা আমরা জানতাম। কিন্তু আমাদের ফুটবলারদেরও হাই প্রেসিং ফুটবল খেলতে হত। সেটা হল না। ওদের জায়গা দিলাম। তাতে হারতে হল।’ তিনি...
Developed by BDITHOST