📰 কাগাবলায় পরিবেশ দূষণের বিরুদ্ধ সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান পরিবেশ দূষণের প্রতিবাদে সচেতন নাগরিকদের আয়োজনে একটি শান্তিপূর্ণ ও অর্থবহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৭ জুন মঙ্গলবার রাত ০৮ ঘটিকায় কাগাবলা বাজার সিএনজি স্ট্যান্ডে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসীর অভিযোগ, সাতবাক গ্রামের পূর্ব দিকে অবস্থিত কাজী ফার্ম থেকে নির্গত তীব্র দুর্গন্ধ তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। অনুষ্ঠানে পরিবেশ বিপর্যয়ের বাস্তবতা তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে একটি গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়। ফোরামের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমূহ: ১. পরিবেশ দূষণের বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ২. পরিবেশ অধিদপ্তরের একটি নিরপেক্ষ দল কর্তৃক সরেজমিন পরিদর্শন ৩. কাজী ফার্ম কর্তৃপক্ষের দায়িত্বশীল ও টেকসই...
Developed by BDITHOST