পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার এবং অনলাইনে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ সুমাইয়ার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককেও গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাতে ভাটারা থানার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সুমাইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকার ‘ঢাকা পপুলার ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে আটক করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পর্নো ভিডিও/ছবি তৈরির একজন পার্টনার সম্পর্কে তথ্য পাওয়া যায়। তার তথ্যের ভিত্তিতে তার সহযোগী বা পার্টনারকে একই তারিখ বাড্ডা লিংক রোড এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
Developed by BDITHOST