
পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। তবে তার খেলোয়াড়ি ক্যারিয়ার এখনও শেষ হয়নি, বিশ্বাস বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। সেই ক্যারিয়ার শেষ করে আবারও রাজনীতির মঞ্চে ফিরতে চান তিনি। তিনি জানান, রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামবেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে?’ তিনি আরও জানান, পল্টি নেওয়ার অভ্যাস তার নেই। তিনি বলেন, ‘আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।’ তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখন...
Developed by BDITHOST