জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলোকে অযৌক্তিক বলার সুযোগ নেই। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চলতে পারে না। তিনি অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (২৭ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন। জামায়াতের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, তারা রাস্তা বন্ধ করছে না, জনদুর্ভোগও সৃষ্টি করছে না। তারা বিদ্যুৎ সেবা চালু রেখে এবং জনভোগান্তি সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক আন্দোলন করে প্রমাণ করেছে যে, তারা দেশপ্রেমিক। কোনো ষড়যন্ত্রের তকমা দিয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করা যাবে না। পূর্বঘোষণা অনুযায়ী অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং দমন-পীড়ন বন্ধ, কর্মপরিবেশ অস্থিতিশীল করার দায়ে...
Developed by BDITHOST