রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কসবামাজাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে কসবামাজাইল বাজার এলাকার মো. মনোয়ার খানের মুদি দোকানের সামনে মতিন বিশ্বাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ২০০ টাকা। গ্রেপ্তার মতিন বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় এসআই...
Developed by BDITHOST