
ব্যাংক আলফালাহ পাকিস্তানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি। দেশটির ২০০টিরও বেশি শহরে ব্যাংকটির এক হাজারের বেশি শাখা রয়েছে। এছাড়া আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও তাদের শাখা রয়েছে। তবে চলতি বছরের শুরুতে ব্যাংক আলফালাহ আফগানিস্তানে তাদের কার্যক্রম প্রত্যাহারের উদ্যোগ নেয়। এবার বাংলাদেশ থেকেও কার্যক্রম প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। ব্যাংক আলফালাহ বাংলাদেশ অংশের কার্যক্রম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের এই প্রস্তাবে রাজি হয়েছে ঢাকার ব্যাংক এশিয়া লিমিটেড। তারা চার কোটি ৭৫ লাখ মার্কিন ডলার তথা ৫৮০ কোটি টাকায় কিনে নিতে যাচ্ছে। ব্যাংক এশিয়ার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন হয়েছে। কয়েক মাস আগে এ প্রক্রিয়া শুরু হয়। পাকিস্তানের পুঁজিবাজারে বিক্রির অনুমোদনের খবর পাওয়া গেছে...
Developed by BDITHOST