bela
৭ নভেম্বর ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে যুদ্ধে গিয়ে গোপালগঞ্জের তরুণ নিহত

পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন রতন ঢালী নামে গোপালগঞ্জের এক তরুণ। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে রতন ঢালী নিহত হন। এ ছাড়াও একই অভিযানে ফয়সাল হোসেন (২২) নামে আরেক বাংলাদেশিও নিহত হয়েছে।

 

 

নিহত রতন ঢালী নামে ওই তরুণ প্রায় ১৮ মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বলে অভিযোগ রতনের পরিবারের।নিহত রতন ঢালী (২৪) মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের হরিচরপুর গ্রামের আনোয়ার ঢালীর মেজো ছেলে। রতনের বাবা পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক।পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স (সিটিটিসি) ইউনিটের পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ ও মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, রতন ও ফয়সাল গত বছরের ২৭ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে তারা অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান, যেখানে তারা টিটিপিতে যোগ দেন। দুজনই এর আগে ঢাকার একটি ইজামা সেন্টারে কাজ করতেন।রতনের পরিবার জানিয়েছে, রতন শেষবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ২০২৪ সালের এপ্রিল মাসে। তখন রতন পরিবারকে জানান, ভারতের দিল্লি আছেন, শিগগিরই দুবাই যাবেন।

 

 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত রতন ঢালীর গ্রামের বাড়িতে যান কালবেলার প্রতিবেদক। বাড়িতে গিয়ে দেখা মেলে রতনের বাবা আনোয়ার ঢালী ও মা সেলিনা বেগমের। তবে তারা এখনো জানেন না ছেলে বেঁচে আছেন, না মারা গেছেন।

Facebook Comments Box
See also  কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা, দাম গত বছরের চেয়েও কম

ঢাকায় কুরবানি দিতে গিয়ে আহত ৮০

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

১০

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

১১

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

১২

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

১৩

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

১৪

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

১৫

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

১৬

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

১৭

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

১৮

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৯

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

২০

Design & Developed by: BD IT HOST