পাবনার আটঘরিয়া উপজেলায় এ বছর আমের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাগানগুলোতে গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম, যা দেখে খুশিতে ভরপুর হয়ে উঠেছেন স্থানীয় কৃষক ও বাগান মালিকরা। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এ বছর আমের উৎপাদন গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে আম ধরেছে। কোথাও কোথাও গাছের ডাল নুয়ে পড়েছে আমের ভারে। এই দৃশ্য কৃষকদের মনে আশার সঞ্চার করেছে। অনেকেই মনে করছেন, বাজারে যদি দাম ভালো থাকে, তবে এ মৌসুমে তারা উল্লেখযোগ্য লাভের মুখ দেখবেন। স্থানীয় কৃষক আব্দুল সোহেল বলেন, “এবার গাছে গাছে অনেক আম ধরেছে। আবহাওয়াও এখন পর্যন্ত ভালো আছে। যদি বাজারে আমের দাম ঠিক থাকে, তাহলে আমরা খুবই লাভবান হব।...
Developed by BDITHOST